Apan Desh | আপন দেশ

কিশোরকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৯, ৪ অক্টোবর ২০২৫

কিশোরকে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে আরমান হোসেন বিজয় (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক হত্যাকান্ডে জড়িতদের নাম জানাতে পারেনি। শনিবার (০৪ অক্টোবর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (০৩ অক্টোবর)  দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে নতুন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিজয় উপজেলার মজিব সড়ক থেকে নুতন ব্রিজের কাছে আসার পথে অজ্ঞাত কয়েকজন লোক তাকে মারধর করে। পরবর্তীতে এলোপাতাড়ি কুপিয়ে উপজেলার একলাশপুর ইউনিয়নের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে ফেলে চলে যান। 

আরও পড়ুন<<>>৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। তবে ওই সময় বিজয়ের সঙ্গে থাকা দুই বন্ধু হত্যাকান্ডের কারণ জানতে পারে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, প্রাথমিক ভাবে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু