Apan Desh | আপন দেশ

ঠাকুরগাঁও উপনির্বাচন

জয়ের ব্যাপারে ’শতভাগ’ আশাবাদী বিএনপি প্রার্থী 

ঠাকুরগাঁও প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:০৯, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১২:০৯, ২৯ অক্টোবর ২০২৬

জয়ের ব্যাপারে ’শতভাগ’ আশাবাদী বিএনপি প্রার্থী 

ছবি: আপন দেশ

ঠাকুরগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে 'শতভাগ' আশাবাদী  ধানের শীষের প্রার্থী ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন। তিনি বলেছেন, প্রত্যাশা বড়সড়ো জয়। আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করবো, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট দেয়া শেষে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশার কথা জানান তিনি।

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বলেন, নিঃসন্দেহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমি কোনো শঙ্কা দেখছি না। সব ভোটারই আমার ভোটার, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবে।

প্রশাসনের পক্ষ থেকে ১১৫টা কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো শঙ্কা দেখি না। প্রশাসন যদি তাদের বিবেচনায় কোনো সেন্টারকে ঝুঁকিপূর্ণ মনে করে তাহলে সেভাবে ব্যবস্থা নেবে।

আরও পড়ুন<<>>ঠাকুরগাঁও ১ আসনের উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, আজকে আবহাওয়াটা একটু খারাপ। তবে আমি মনে করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। এটা বাই-ইলেকশন হওয়ার পরেও ভোটারের উপস্থিতি ব্যাপক হওয়ার সম্ভাবনা আছে।

নির্বাচনের ফলাফল মেনে এক প্রশ্নের জবাবে ধানের শীষের এ প্রার্থী বলেন, গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে পরমতসহিষ্ণুতা। যেখানে অন্য দলের মতামতকে আমরা মেনে নিতে প্রস্তুত আছি, সেখানে জনগণের মতামতকে প্রত্যাখ্যান করার দুঃসাহস আমার নেই। জনগণের মতামতই চূড়ান্ত।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে; তা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।

১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে এমপি হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয় গত ২২ অগাস্ট। এরপর এ আসনে উপনির্বাচন হচ্ছে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়