Apan Desh | আপন দেশ

‘পোশাক কারখানায় অরাজকতায় জড়িত আ.লীগ-সংশ্লিষ্ট মালিকরা’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৯, ৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৫:০১, ৬ নভেম্বর ২০২৬

‘পোশাক কারখানায় অরাজকতায় জড়িত আ.লীগ-সংশ্লিষ্ট মালিকরা’

ফাইল ছবি

পোশাক কারখানায় কৃত্রিম সংকট ও অরাজকতা তৈরির জন্য আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মালিকরা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি উপলক্ষে শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক উপদেষ্টা বলেন, শ্রমিক আন্দোলনে উসকানি দেয়া হয়েছে প্রতিবেশী রাষ্ট্র থেকে। একটি কৃত্রিম সংকট তৈরির জন্যই এসব করা হচ্ছে। পলাতক শক্তিও আত্মগোপনে থেকে নানা কাজ করছে। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরাও এ অরাজকতার সঙ্গে জড়িত।

রিজভী বলেন পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা করছে ছাত্রলীগ ও যুবলীগ।

আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি প্রকাশের প্রসঙ্গে তিনি বলেন, এটি ফ্যাসিবাদের সঙ্গে তাদের গোপন সম্পর্কের প্রমাণ। তার দাবি, শ্রমিক আন্দোলনের সংকট নিরসন হয়েছে। কিন্তু এখন যা হচ্ছে, তা ফ্যাসিবাদী রাজনীতি। তবে উসকানি দিয়ে উত্তেজনা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে কেউই লাভবান হবে না।

আরও পড়ুন<<>>মুক্তিযোদ্ধা নিধন-বিচারবহির্ভূত হত্যার সূচনা আ.লীগের হাতে: শফিকুর রহমান

সরকার ও জনগণ প্রস্তুত আছে জানিয়ে রিজভী বলেন, কোনও অরাজকতার সুযোগ নেই; জনগণই তা প্রতিহত করবে। ০৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত কর্মসূচির নিরাপত্তাও জনগণ দেবে বলে জানান তিনি।

রিজভী জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি সাত দিনের কর্মসূচি নিয়েছে। শনিবার (০৭ নভেম্বর) রাজধানীসহ সারা দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা (র‍্যালি) হবে। এর মধ্যে সকাল সাড়ে ৮টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়