Apan Desh | আপন দেশ

আজ থেকে ৩ দিনের ছুটির ফাঁদে শেয়ারবাজার

নিজেস্ব প্রতবিদেক

প্রকাশিত: ০৯:৪৬, ২৫ ডিসেম্বর ২০২৫

আজ থেকে ৩ দিনের ছুটির ফাঁদে শেয়ারবাজার

খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের শেয়ারবাজার বন্ধ থাকবে। পরের দুইদিন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তিন দিনের ছুটির ফাঁদে শেয়ারবাজার। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ও শনিবার (২৭ ডিসেম্বর) শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।

স্টক এক্সেচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বড়দিন উপলক্ষ্যে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে দেশের সব ব্যাংক এবং নন-ব্যাংকিক আর্থিক প্রতষ্ঠানও। যেহেতু, শেয়ারবাজারের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়, সেহেতু ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারেও লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন<<>>ফু-ওয়াং সিরামিকের ক্রেডিট রেটিং সম্পন্ন

‎এদিকে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যক্রম বন্ধ থাকবে। এর পরের দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি। ফলে বৃহস্পতিবার থেকে শনিবার টানা তিনদিন শেয়ারবাজারের সব কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (২৮ ডিসেম্বর) থেকে যথানিয়মে শেয়ারবাজারে লেনদেন চলবে। 

বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এ উৎসব পালিত হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু